গুরুত্বপূর্ণ ঘোষণা · 21 Oct 2026
আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা — আজ রাত 10টায়
সম্মানিত দায়িত্বশীল ভাই, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আজ 21 অক্টোবর 2026, বুধবার রাত 10টায় হোয়াটসঅ্যাপ গ্রুপ কলের মাধ্যমে কাশীপুর মাধ্যমিক বিদ্যালয়ের পুনর্মিলনী 2027 অনুষ্ঠানের সার্বিক কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নের লক্ষ্যে আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। উক্ত প্রোগ্রামে যথাসময়ে আপনার উপস্থিতি একান্ত কাম্য। ধন্যবাদান্তে মো: হারুন উর রশিদ আহ্বায়ক, পুনর্মিলনী বাস্তবায়ন কমিটি 2027 কাশীপুর মাধ্যমিক বিদ্যালয়, দিনাজপুর